শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬
খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রেফতার
24 July, 2026 7:21:22

খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেফতারে তার বাড়িতে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) মহানগরীর শামসুর রহমান রোডে রাত ১টা থেকে শুরু হয়ে ভোর সাড়ে ৬ পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেনেড বাবু ও তার সহযোগী সোহাগের ঘর থেকে যৌথ বাহিনী নগদ টাকা, অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে। এছাড়া চারজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, রাব্বি চৌধুরী (২১), সুমন (২৭), জুনায়েদ চৌধুরী (৭০) ও মো. আরাফাত।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন হোসেন মাসুম জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন, একটি চাপাতি ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ
মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক : চন্দন ভট্টাচার্য্য
মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা।
bangonews@gmail.com/01911567809
Developed by bd it support