খুলনায় বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস- ২০২৪ পালিত

নিজস্ব প্রতিনিধি ঃ
খুলনা মেডিকেল কলেজ ও খুলনা বিশেষায়িত হাসপাতাল এর নিউরোলজি বিভাগ কর্তৃক আয়োজিত বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস উপলক্ষে ১ ডিসেম্বর রবিবার সকাল ৯টায় এক শোভাযাত্রা ও আলোচনা সভা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: আব্দুল হালিম সরদার এর সভাপতিত্বে সহযোগী অধ্যাপক ডা: বিপ্লব কুমার দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা: দিনউল ইসলাম।
সহযোগী অধ্যাপক ডাক্তার আব্দুল আওয়াল এর মূল প্রবন্ধ পাঠ ও ডকুমেন্টারি ফিল্ম উপস্থাপনায় মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিচালক (ভারপ্রাপ্ত) ডা: মহাসিন ফারাজী, সহযোগী অধ্যাপক ডা:আব্দুস সালাম, সহ: অধ্যাপক ডা:কে.পি দাস, সহ: অধ্যাপক ডা: প্রীতিস তরফদার প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন এ,সি,আই কো: রিজিওনাল সেলস ম্যানেজার মো: আনিসুর রহমান ও মো: আফজাল হোসেন।
সর্বশেষ
Developed by bd it support