মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬

কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান

16 November, 2026 7:49:01

 

কয়রা প্রতিনিধিঃ
উপজেলার সদরের ৪ নম্বর কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ করেছেন খুলনা জেলা বিএনপির সদস্য ও সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ হাসান । তাহার মহাত্বী উদ্যোগকে স্বাগত জানিয়েছে অভিভাবক ও এলাকাবাসী।

গতকাল রবিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে অসচ্ছল ও হতদরিদ্র শিক্ষার্থীদের হাতে তিনি এই নতুন ব্যাগ তুলে দেন। ব্যাগ পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে।

খুলনা জেলা বিএনপির সদস্য ও কয়রা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ হাসান। বলেন, আর্থিক অস্বচ্ছলতার কারণে শিশুরা যেন পিছিয়ে না পড়ে, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। অতীতেও আমি মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও কয়রাবাসীর কল্যাণে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নতুন ব্যাগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলেন, নতুন ব্যাগ পেয়ে খুব আনন্দ লাগছে। কাল থেকেই এই ব্যাগে বইখাতা নিয়ে স্কুলে আসব।

অনুষ্ঠানে অভিভাবক সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় সুধীসমাজ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support