কয়রায় মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে যুবককে মারপিট

কয়রা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোঃ আজিবর গাজী নামের এক যুবককে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। তিনি কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছেন।
গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে এই ঘটনা ঘটেছে। আহত মোঃ আজিবর গাজী বেজপাড়া গ্রামের মোঃ আবুল হোসেন গাজীর পুএ। সর্বশেষ এ বিষয়ে তিনি আমাদী পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার তিনি বাড়ির পাশবর্তী ভান্ডারপোল পশ্চিমপাড়া জামে মসজিদে জুম্নার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে বেজ পাড়া গ্রামের গ্রাম পুলিশ সুজাত সানা ও তার ২ পুএ মোঃ মিলন সানা এবং ইয়াছিন সানা তাকে দা, শাবল, লোহার রড হাতে নিয়ে তাকে পথ আটক করে এলোপাতাড়িভাবে কিল, ঘুশি ও লাঠি সোটা দিয়ে মারতে থাকে। এসময় তিনি মাটিতে পড়ে গেলে তাহারা তাকে লোহা রড দিয়ে মাথায় আঘাত করে। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে তাহারা তাকে জীবন নাসের হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন। এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গিলে তিনি হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেন।
এবিষয়ে জানতে সুজাত সানার মোবাইল নং এ কল দিলে তিনি বলেন, হালকা ঠেলাঠেলি হয়েছে।
আমাদী পুলিশ ক্যাম্পের এ এস আই আঃ রহিম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ
Developed by bd it support