বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬

কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার

28 October, 2026 7:29:50

মোঃ মুক্তাদির হোসেন,
বিশেষ প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে ইলেকট্রিক সামগ্রীর দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় বিপুল পরিমাণ মালামালসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার (২৮ অক্টোবর) বিকেলে অফিসার ইনচার্জ এর কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে থানা পুলিশ।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১৩ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী মোড়ের সুবাহান এন্টারপ্রাইজ নামের ইলেকট্রিক্যাল সামগ্রীর দোকানের ৫/৬ জনের ডাকাতদল সাটার ভেঙ্গে প্রবেশ করে। পরে ডাকাতরা নগদ অর্থসহ প্রায় ৪৫ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল ট্রাকে ভরে নিয়ে যায়। এ ঘটনায় দোকানের মালিক সালাউদ্দিন আকন্দ অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি মামলা (নং ১২, তারিখঃ ১৪/১০/২২৬) দায়ের করেন।
পরে ডাকাতির মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে ২৭ অক্টোবর রাতে অতিরিক্ত সুপারের নেতৃত্বে থানার একটি চৌকস টিম ডিএমপির বাড্ডা থানার বড় বেড়াইদ এলাকায় অভিযান চালিয়ে আলতাব হোসেনের পুত্র রমজান ও ঝালকাঠি সদর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত মুনসুর আলীর পুত্র মিলন মিয়াকে গত রাতে গ্রেফতার করে। এসময় তাদের নিকট হতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক (নং ঢাকা মেট্রো-ন-২০-১১৫৯), একটি পিকআপ (নং ঢাকা মেট্রো-ন-১৯-৮৩২৬) ও প্রায় ৬ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান এবং অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। বিকেলে গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।
এসময় কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ জাকির হোসেন, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support