শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬

কালীগঞ্জের আড়িখোলা এলাকায় গোয়ালঘর থেকে গরু জবাই করে মাংস চুরি

8 October, 2026 9:44:48

 

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার:

গাজীপুর কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া গ্রামের আড়িখোলা খামারির ঘর থেকে গরু জবাই করে মাংস চুরি।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে আড়িখোলা রেলওয়ে স্টেশনের উত্তর পাশে মৃত মোজাফফর (মজা)মোল্লার ছেলে মোঃ রাশেদ মোল্লার গোয়ালঘর থেকে সাইওয়াল একটি ষাঁড় গরু জবাই করে মাথা ভূরি রেখে মাংস কেটে নিয়ে যায় চোর চক্র। খামারি রাশেদ মোল্লা সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে থেকে পাঁচটি গরুর মধ্যে বড় একটি গরুর চামড়া, মাথা,ভূরি পরে আছে। খামারি মোঃ রাশেদ মোল্লা বলেন আমার এই গরু সাইওয়াল জাতের বতর্মানে আনুমানিক বাজার মূল্য ১,৬০,০০০ টাকা। রাশেদ বলেন আমার বসত ঘর থেকে গরুর গোয়ালঘরটি একটু দুরে থাকায় কোন ধরনের শদ্ধ পাইনি। তাছাড়া এই ধরনের ঘটনা আমাদের এলাকায় কোন সময়ই হয়নি। বাকী গরু নিয়ে খুবই চিন্তিত।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support