কপিলমুনি মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুস সাত্তারের বিরুদ্ধে গোপনে সরকারী বই বিক্রির অভিযোগ

শেখ সেকেন্দার আলী, পাইকগাছা:
খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী কপিলমুনি জাফর আউলিয়া মাদ্রাসার বহুল বিতর্কিত দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুস সাত্তার গোপনে সরকারী বই বিক্রির অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুসারে, মাদ্রাসাটির অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুস সাত্তার অবৈধভাবে গত ১৭ নভেম্বর (মঙ্গলবার) সকালে তিনি মাদরাসার প্রায় ১৫ শত বই বহিরাগত এক কাগজ ব্যবসায়ীর কাছে ও কয়েকটি পুরাতন বেঞ্চ স্থানীয় এক কোচিং সেন্টারের শিক্ষকের কাছে বিক্রি করেন। ১৯,২০,২১,২২, ২৩,২৪ ও ২৫ সালের নতুনও পুরাতন বই রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ‘আইন অনুযায়ী, সরকারি বই বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।শিক্ষার্থীদের জন্য বরাদ্দ সরকারি বই বিতরণের পর অতিরিক্ত থাকলে সে সব বই কর্তৃপক্ষের কাছে ফেরত দেয়ার বিধান রয়েছে। কিন্তু ওই মাদ্রাসার অধ্যক্ষ ও সহকারী অধ্যাপক মিলে প্রতিষ্ঠানের স্টোর রুম থেকে ওজন ছাড়া এক পিকআপ বই বিক্রি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, অধ্যক্ষ আব্দুস সাত্তার বেশ কিছুদিন আগে বহিরাগত ঐ কাগজ ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। তিনি বিশেষ কাজে ঢাকায় যাবেন সে সময় বই নিতে আসলে সহকারী অধ্যাপক এম এম জামিরুল ইসলামের উপর সংশ্লিস্ট কর্তৃপক্ষের, ম্যানেজিং কমিটির অনুমোদন ছাড়া সরবরাহ করার মৌখিক দায়িত্ব দেন। সে মোতাবেক তিনি মাদ্রাসার মালী হাফিজুর রহমানের সহায়তায় স্টোর রুম থেকে ওজন ছাড়া বই এর বান্ডিল গুলি সরবরাহ করেন। ঢাকা থেকে আসা ঐ ক্রেতা তড়িঘড়ি করে বই বান্ডিল ঢাকা মেট্রো – ২০ঃ২৪৩৬ নং পিক আপে লোড দিয়ে মাদ্রাসা চত্ত্বর ত্যাগ করে। এ মাদ্রাসায় প্রতিবছর চাহিদার চেয়ে বেশি বই নেয়া হয়। যথাযথ ছাত্র ছাত্রী না থাকায় বই থেকে যায়। অধ্যক্ষ অতিরিক্ত বই ফেরত না দিয়ে বিক্রি করার উদ্দেশ্যে স্টোর রুমে জমা রাখেন।
এ বিষয়ে অধ্যক্ষের নিকট জানার চেস্টা করা হলেও মাদ্রাসায় পাওয়া যায়নি।
উল্লেখ্য, তিনি ইতিপূর্বে একাধিক দূর্ণীতির অভিযোগে সাময়িক বহিস্কার হন এবং আত্মসাতকৃত টাকা ফেরত দিয়ে স্বপদে পুনঃবহাল হন।
সর্বশেষ
Developed by bd it support