বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬

কপিলমুনি ব্লাড ব্যাংকের ৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছা অফিস

30 August, 2026 7:18:16

নিজস্ব প্রতিনিধি :
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ব্লাড ব্যাংকের ৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ৪টায় কপিলমুনি ব্লাড ব্যাংকের আয়োজনে কপিলমুনি ধান্য চত্ত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কপিলমুনি পুলিশ ফাঁড়ির এ এস আই সোহরাব হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়া। কপিলমুনি ব্লাড ব্যাংকের সভাপতি আব্দুর রাজ্জাক রাজের সভাপতিত্বে ও হাবিবুল্লাহ গাজীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আসানুর ইসলাম রনি, অনাথ দাস, মোঃ আমিরুল ইসলাম।
এছাড়াও হরিঢালী, কপিলমুনি ব্লাড ব্যাংকের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা রাইসুল ইসলাম।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support