বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬

কপিলমুনির সাংবাদিক আলীম আর নেই

14 September, 2026 9:30:55

 

বিশেষ প্রতিনিধি:
কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কালান্তরের প্রতিনিধি এস কে আলীম (৫৫) সোমবার দুপুর ১টার দিকে কপিলমুনিস্থ নিজ বাসভবনে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না…. রাজিউন) ।
মৃত্যুকালে স্ত্রী, ৩ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে এলাকাবাসী ও সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, কার্যকরী সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, সহ-সভাপতি দীপ্ত বাংলা’র সম্পাদক জি এম এমদাদ, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, কোষাধ্যক্ষ জগদীশ দে, সাংগঠনিক সম্পাদক পলাশ মজুমদার, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস খান, প্রচার সম্পাদক জয় খান, নির্বাহী সদস্য অসীম রায়, আসাদুল মালী, জি এম রফিকুল ইসলাম, এম আজিজুর রহমান, আ: মজিদ গাজী প্রমুখ। বিবৃতিদাতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support