বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬

একজনের ‘ছোট’ ভুলে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ছে সবকিছু

28 July, 2024 6:17:47

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে জ্বলছে ঘরবাড়ি, জমিজমাসহ সবকিছু। এক ব্যক্তির ছোট ভুলের কারণে দাবানলের সূত্রপাত হয়েছে। যা এখন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে।

ক্যালিফোর্নিয়ার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, চিকোর সংকীর্ণ একটি নালায় এক ব্যক্তি একটি জ্বলন্ত গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর ওই গাড়ির আগুন থেকে দাবানলের সূত্রপাত হয়। যা এখন একটি বড় বিপর্যয়ে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবারও (২৭ জুলাই) আগুন অস্বাভাবিক রকমভাবে ছড়াচ্ছিল। দাবানল নিয়ন্ত্রণে আনার দায়িত্বে থাকা কর্মকর্তা বিলি সি বলেছেন, আগুন প্রতি ঘণ্টায় ৪ থেকে ৫ হাজার হেক্টর জায়গা গ্রাস করছে। এটি একটুও নিয়ন্ত্রণ করা যায়নি। দাবানলটি এই গতিতে আরও ছড়াতে থাকবে বলেও জানিয়েছেন তিনি।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support