আশ্রয়

👉আশ্রয়
✍️✍️✍️মহীতোষ গায়েন
নদীর কাছে গিয়েছিলাম আশ্রয় নিতে
নদী বললো; ভয়ঙ্কর চোরা স্রোত বইছে,ফিরে যাও।
পাহাড়ের কাছে গিয়েছিলাম আশ্রয় নিতে,
পাহাড় বললো; নিষিদ্ধ রাত্রির প্রতিধ্বনি সইতে পারবে না।
গাছের কাছে গিয়েছিলাম আশ্রয় নিতে
গাছ বললো ,কাকে ছেড়ে কাকে আশ্রয় দেব।
প্রিয় পুরুষের কাছে নারী গিয়েছিলো বন্ধু হতে,কেরিয়ার গড়তে;পুরুষ বললো মোটা টাকা ডোনেশন নতুবা ডেটিং।
প্রিয় নারীর কাছে গিয়েছিলাম আশ্রয়ে,নারী বললো-ফেবু হোয়াটসঅ্যাপে যুবাদের লম্বা লাইন,আমার কেরিয়ার গড়বে
অরণ্যের কাছে গিয়েছিলাম আশ্রয় নিতে, অরণ্য কথাই বললো না, ফিরে আসবো,এমন সময় মৃদু স্বরে ডাক;
ওরে পাগল ফিরছিস কেন,ফিরলে তোদের মত ভালো মানুষ
নরকে মানাতে পারবি না,যতদিন ইচ্ছা নন্দন কাননে থাক।
রাত্রি গভীর হয়,কেউ ঘুমায়,কেউ কেউ প্রিয় মানুষের আশ্রয়
খোঁজে,বাইরে সারমেয় চিল্লায়,কালপেঁচা ডেকে ওঠে হঠাৎ।
——————————-
সর্বশেষ
Developed by bd it support