বঙ্গ ডেস্ক :
আওয়ামী লীগ গলায় ফাঁস লাগিয়ে নির্বাচনে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। রোববার দলটির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
গতকাল শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির নেতারা। সেই সাক্ষাৎ–পরবর্তী বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘২০২৪ সালের নির্বাচন থেকে আমরা বারবার চলে আসতে চেষ্টা করেছি। আমাদের দেশের মিডিয়া এবং সচেতন মানুষ জানে জাতীয় পার্টির গলায় ফাঁস লাগিয়ে নির্বাচনে নিয়েছে আওয়ামী লীগ।’
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260