শনিবার ২৪ অক্টোবর, ২০২৬

আমাদী ইউনিয়নে শহীদ ঢালী মিজানুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ইউপি নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী দিলরুবা মিজান

15 September, 2026 2:11:31

 

​কয়রা (খুলনা) প্রতিনিধি:

​খুলনার কয়রা উপজেলায় আমাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশা করছেন কয়রা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভাপতি দিলরুবা মিজান। তার স্বামী শহীদ ঢালী মিজানুর রহমানের অসমাপ্ত স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন এবং এলাকার অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নের ব্রত নিয়ে তিনি নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন।

​রাজনীতি ও জনসেবায় দিলরুবা মিজানের দীর্ঘদিনের পথচলা রয়েছে। তিনি এর আগে একাধিকবার আমাদী ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের সফল মহিলা মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও আস্থার সাথে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন তিনি। তৃণমূল পর্যায়ে তাঁর এই রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সাথে নিবিড় যোগাযোগের কারণে স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

​এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা যায়, শহীদ ঢালী মিজানুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তার স্ত্রী দিলরুবা মিজান কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন। এলাকার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।

​আসন্ন আমাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী দিলরুবা মিজান বলেন, ” আমার স্বামী শহীদ ঢালী মিজানুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে জনগণের সেবা করার জন্য আমি সর্বাত্মকভাবে প্রস্তুত। অতীতে যেভাবে মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও তাদের অধিকার ও কল্যাণে কাজ করে যেতে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং এলাকাবাসী তাদের মূল্যবান ভোট ও সমর্থন দিয়ে সেবা করার সুযোগ দেন, তবে এই ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support