বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬

আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

29 October, 2026 2:17:37

 

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম সরকারি (এসিল্যান্ড আদমদীঘি) নামের ফেসবুক আইডিতে সাংবাদিকদের মানক্ষুন্ন করে বিরুপ স্ট্যাটাস পোস্ট করায় ক্ষুব্ধ সাংবাদিক মহল।

গত বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় এ বিষয়ে আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের এক জরুরী সভায় অনুষ্ঠিত হয়। সভায় সরকারি সকল প্রোগ্রামে এসিল্যান্ডের উপস্থিতি থাকলে ওই প্রোগ্রামের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা ও বেনজির রহমান, সাংবাদিক মিহির কুমার সরকার, আবু হাসান, আনোয়ার হোসাইন, হেদায়েতুল ইসলাম উজ্জল, আবু মুত্তালিব মতি, মোমিন খান, মিজানুর রহমান প্রমুখ। সভায় সাংবাদিকরা বলেন, পরবর্তী ৭২ ঘন্টার মধ্য ফেসবুক আইডি থেকে পোস্টটি অপসারন করে পোস্ট দাতা আদমদীঘির এসিল্যান্ড দুঃখ প্রকাশ না করলে সরকারি সকল প্রোগ্রামে এসিল্যান্ডের উপস্থিতি থাকলে ওই প্রোগ্রামের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম গত ২৬ অক্টোবর রাতে সরকারি তার দপ্তরের নামে ‘এসিল্যান্ড আদমদীঘি’ ফেসবুক আইডি থেকে ঢালাও সকল সাংবাদিকদের জড়িয়ে একটি স্ট্যাটাস দেন।

সেখানে লেখা হয় ‘সাংবাদিকতা করতে মিনিমাম যোগ্যতা লাগে। আশা করি সেই যোগ্যতা অর্জন করে নিজেদের ওজন ধরে রেখে সাংবাদিকতা করবেন। তা না হলে মানুষ আপনাদের এমনভাবে প্রত্যাখ্যান করবে যে কোথাও মুখ দেখাতে পারবেন না’।

সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের এমন স্ট্যাটাস পোস্ট করায় শুরু হয় আলোচনা আর সমালোচনা। তার এমন স্ট্যাটাসে ক্ষুব্ধ সাংবাদিক মহল তীব্র নিন্দা জানিয়েছেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support