শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬
আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
22 October, 2026 10:34:53

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নে ১৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক আশরাফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোহেল, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পী এবং ইউপি সদস্য তাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সর্বশেষ
মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক : চন্দন ভট্টাচার্য্য
মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা।
bangonews@gmail.com/01911567809
Developed by bd it support