মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬

আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

16 November, 2026 6:28:32

 

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন আদমদীঘি প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনছুর আলী। এছাড়া উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, গোলাম মোস্তফা, বেনজির রহমান, মিহির কুমার সরকার, সাগর খান, আনোয়ার হোসেন, আবু মুত্তালিব মতি, হেদায়েতুল ইসলাম উজ্জ্বল, তরিকুল ইসলাম জেন্টু, সাইফ হাসান খান সৈকত, হেদায়েতুল নয়ন, ফিরোজ হোসেন, এরশাদ আলী, মাইন, মিজান, মোমিন, হুমায়ুন, সামিউল, জুয়েলসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। মতবিনিময় সভায় সাংবাদিকরা আদমদীঘি উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় নানা বিষয় নিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনা করেন। এ সময় তাঁরা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support