নিজস্ব প্রতিনিধি :
রূপসা প্রেসক্লাবের অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় দোয়া – মোনাজাত অনুষ্ঠিত। ক্লাবের সাবেক সভাপতি এস এ মাহবুবুর রহমান, তরুণ চক্রবর্তী বিষ্ণু,
যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজিম,সাংগঠনিক সম্পাদক অলিদ সেখ, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ,
সদস্য চিত্তরঞ্জন সেনসহ বেশ কিছু সদস্য কিছুদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সুস্থতা কামনায় ৬ সেপ্টেম্বর রবিবার আসরবাদ ক্লাব মিলনায়তনে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি খান মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজিম,সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন মানিক, কোষাধ্যক্ষ আখতার খান, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম তুরান, নির্বাহী সদস্য আঃ কাদের, সদস্য গোলাম মোস্তফা,আশিকুর রহমান বাবু।