বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬

অবশেষে মৃত্যুর কাছে পরাজিত হয়ে ২টি শিশু কন্যা রেখে দুনিয়া থেকে বিদায় নিল মুন্সী

8 October, 2026 9:24:54

নিজস্ব প্রতিনিধি :

দীর্ঘ ৬ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে আজ ভোর রাতে না ফেরার দেশে চলে গেছে মুন্সী। বিষধর সাপের ছোবল থামিয়ে দিলো তার জীবন, থমকে গেলো একটি পরিবারের স্বপ্ন। গত শনিবার গভীর রাতে কাজদিয়া আঠেরোবেকীর শাখা নদীর পাড়ে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের ছোবলে গুরুতর আহত হয়েছিল রূপসার কাজদিয়া গুচ্ছগ্রামের বাসিন্দা আকলিমা খাতুনের একমাত্র ছেলে মুন্সী। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে তার ডেঙ্গু পজিটিভও ধরা পড়ে। দীর্ঘ ৬ দিন আইসিইউতে চিকিৎসাধীন থেকে জীবন বাঁচানোর জন্য লড়াই করেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হলো তাকে। মুন্সীর রয়েছে দুই নিষ্পাপ শিশু কন্যা। বড় মেয়েটির বয়স মাত্র ৪ বছর ৬ মাস, আর ছোট মেয়েটির বয়স মাত্র ২ বছর। স্বামীকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে স্ত্রী। একমাত্র পুত্র সন্তান মুন্সীকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন উপজেলায় কর্মরত আকলিমা খাতুন। সন্তান হারানোর এই শোক যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। এর আগে প্রায় দুই মাস আগেই মুন্সীর বাবা আলকাত মুন্সীও মারা যান। স্বামীকে হারানোর শোক কাটতে না কাটতেই এবার ছেলেকেও হারালো আকলিমা খাতুন। মুন্সীর নিস্পাপ ২ টি কন্যা সন্তান ও তার স্ত্রী কে নিয়ে কতটা দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

 

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support