শনিবার ২৪ অক্টোবর, ২০২৬

অতি বৃষ্টির কারণে মোংলা বন্দরে বন্ধ রয়েছে গম ও সার খালাস

2 August, 2024 1:45:18

 

মোংলা প্রতিনিধি :

অতি বৃষ্টির কারণে বাগেরহাটের মোংলা বন্দরে অবস্থানরত ৫’টি জাহাজ থেকে গম ও সার খালাস করা যাচ্ছে না, ফলে বন্ধ রয়েছে গম ও সার খালাস।

গত বৃহস্পতিবার (০১’আগস্ট) মোংলা বন্দর কর্তৃপক্ষ ও বন্দরে আসা বাণিজ্যিক জাহাজ সংশ্লিষ্ট এজেন্ট এ তথ্য নিশ্চিত করে।

বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সূত্রে জানা যায়, এই চলমান বৈরি আবহাওয়ার কারণে মোংলা বন্দরের ৫’টি বিদেশি জাহাজ থেকে খাদ্যপণ্য ও সার খালাস করা সম্ভব হচ্ছে না। এ পণ্য খালাসের জন্য বন্দরে গম, সার, ক্লিংকার, গ্যাস ও মেশিনারিজ’সহ মোট ১২’টি জাহাজ অবস্থান করছে। এরমধ্যে ২’টি গমের ও ৩’টি সারের জাহাজ থেকে পণ্য খালাস করা সম্ভব হয়নি। অন্যান্য পণ্যের ক্ষতি হবে না বলে বাকি ৭’টি জাহাজ থেকে বৃষ্টির মধ্যেও পণ্য খালাস চলছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান বলেন, ৩, ৪ ও ৫ নম্বর সতর্ক সংকেতের সময়ও বন্দরে পণ্য খালাস চলমান থাকে। তবে ভারী বৃষ্টির সময় জাহাজে থাকা খাদ্যপণ্য নষ্ট হওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট আমদানিকারক ও জাহাজের শিপিং এজেন্টরা পণ্য খালাস বন্ধ রাখেন।#

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support